(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
সম্মানিত আমল লেখকবৃন্দ।
তারা জানে যা তোমরা কর।
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
তারা সেখান থেকে পৃথক হবে না।
আপনি জানেন, বিচার দিবস কি?
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃêত্ব হবে আল্লাহর।
